১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: এহসানুল মাহবুব

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ AM
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী—০১ আসনের এম্বাসেডর এহসানুল মাহবুব জোবায়ের

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী—০১ আসনের এম্বাসেডর এহসানুল মাহবুব জোবায়ের © টিডিসি ফটো

জামায়াত-এনসিপি সমর্থিত ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী—০১ আসনের এম্বাসেডর এহসানুল মাহবুব জোবায়ের। 

৩১ জানুয়ারি (শনিবার) পরশুরাম উপজেলার সুবারবাজারে গণভোটের প্রচারণা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এতো এতো কার্ড দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করা যায় না। এর আগেও অনেকে অনেক ধরনের কার্ড দিয়েছে, সেই কার্ড দিতে গিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে। স্বাস্থ্য সেবা, টিন, বিভিন্ন ভাতা কার্ডের জন্য জনগণকে দলীয় নেতাদের পিছে পিছে ঘুরতে হবে না। টাকার বিনিময়ে এবং দলীয় বিবেচনায় কার্ড বিক্রি করতে আমরা দেখেছি। আমরা চাই দূর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আমরা শুনতে পাচ্ছি একটি দল ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এলাকার সাধারণ মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার আগেই তারা ভাওতাবাজি শুরু করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন, নাহিদ রাব্বি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950