তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী

৩১ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ PM
রাজধানীর শাহজাদপুর সুবাস্তু মার্কেটে গণসংযোগ করছেন সৈয়দা শামিলা রহমান সিঁথি

রাজধানীর শাহজাদপুর সুবাস্তু মার্কেটে গণসংযোগ করছেন সৈয়দা শামিলা রহমান সিঁথি © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি।পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। 

এসময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট চান কোকো-পত্নী। প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, আজকে আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দিবেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের পত্নী ব্যারিস্টার মেহেনাজ মান্নান, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬