‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দিয়ে আপ্লুত মুফতি মনোয়ারের স্ট্যাটাস

৩১ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ PM
 তারেক রহমানকে হাদিয়া দিয়েছেন মুফতি মনোয়ার হোসেন

তারেক রহমানকে হাদিয়া দিয়েছেন মুফতি মনোয়ার হোসেন © টিডিসি ফটো

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে তাকে একটি তসবি ও টুপি হাদিয়া দিয়েছেন মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন। এ বিষয়টি উল্লেখ করে নিজের অনুভূতি ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। 

পোস্টে  মুফতি মনোয়ার উল্লেখ করেন, তারেক রহমান ওই মসজিদের প্রতিষ্ঠাতা এবং তিনি সেখানে খতিবের দায়িত্ব পালন করছেন। তারেক রহমানের উপস্থিতিতে তিনি প্রায় ২০ মিনিট ধরে আলোচনা করেন। আলোচনায় নবী করিম (সা.)-এর জন্মের পূর্ববর্তী সময়কে কেন ইতিহাসে ‘জাহেলিয়াত’ বলা হয় এবং সে সময়কার নানা সমস্যা রাসূল(সা.) কীভাবে দূর করেছিলেন তা ব্যাখ্যা করা হয়।

স্ট্যাটাসে আরও বলা হয়, দেশের বর্তমান বাস্তবতায় জাহেলিয়াতসদৃশ সংকট ও সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণই একমাত্র পথ—এ বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। একই সঙ্গে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তাদের রাসূল (সা.)-এর পদ্ধতি অনুসরণের আহ্বান জানানো হয়। তাওহীদের বার্তা এবং শিরক নির্মূলের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

মুফতি মনোয়ারের ভাষ্য, পুরো আলোচনা তারেক রহমান মনোযোগ দিয়ে শোনেন। পরে অনুরোধের প্রেক্ষিতে তিনি মসজিদের আদব রক্ষা করে কোনো রাজনৈতিক বক্তব্য না দিয়ে সবার কাছে দোয়া চান এবং তার নির্মিত মসজিদ সুন্দরভাবে পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

নামাজ শেষে তারেক রহমানকে একটি তসবিহ ও একটি টুপি উপহার দেওয়ার অনুভূতি ব্যক্ত করে মুফতি মনোয়ার লেখেন,  নামাজ শেষে তারেক রহমানকে একটি তসবিহ ও একটি টুপি উপহার দিয়েছি। এ সময় নিয়মিত জিকির ও ইস্তেগফারের আমলে মনোযোগী থাকার জন্য তাকে উৎসাহিত করেছি এবং তসবিহটি সবসময় সঙ্গে রাখার অনুরোধ করেছি। 

স্ট্যাটাসের শেষাংশে মুফতি মনোয়ার তারেক রহমানের নেক হায়াত কামনা করেন এবং তার পিতা-মাতা ও পরিবারের জন্য দোয়ার কথা উল্লেখ করেন।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9