নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ PM
নির্বাচন কমিশনের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

নির্বাচন কমিশনের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © টিডিসি

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তার কক্ষে বৈঠক করেন দলটির একটি প্রতিনিধি দল।

‎বৈঠক শেষে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত-এনসিপির ওপর সংঘবদ্ধ হামলা চালাচ্ছে। এসব ঘটনায় মামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার ভাষ্য, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হামলাকারীরা প্রকাশ্যে দাবি করছে, প্রশাসন তাদের পক্ষে রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। ইউএনও ও ওসিরা কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কোথাও কর্মকর্তাদের বদলি হলেও বাস্তব কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। ফলে দেশজুড়ে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।

‎নোয়াখালীর হাতিয়ায় ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় এনসিপি, জামায়াতে ইসলামী এবং স্থানীয় জনগণের ওপর বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পরদিন একই এলাকায় আবারও মিছিলের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।

বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কৃষিঋণ মওকুফ সংক্রান্ত বক্তব্যের পর বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার চিঠি পাঠানোর বিষয়টিও নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে রাহাত বলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আগাম তৎপরতা নির্বাচনি আচরণবিধির পরিপন্থী।

গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ২০ মে ২০২৬
২২ বছরের অপেক্ষার পর শিরোপা জিতল আর্সেনাল
  • ২০ মে ২০২৬
রাজধানীতে মাদ্রাসা ছাত্র অপহরণ করে মুক্তিপণ আদায়, শিক্ষক গ্…
  • ২০ মে ২০২৬
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081