তিন বস্তিতে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় করলেন জোবায়দা রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ PM
তিন বস্তিতে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় করলেন জোবায়দা রহমান

তিন বস্তিতে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সাথে মতবিনিময় করলেন জোবায়দা রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ নির্বাচনী এলাকার কড়াইল, সাততলা ও টিএনটি বস্তিতে বসবাসকারী সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদর সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমান। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত থেকে সুবিধাবঞ্চিতদের সাথে মতবিনিময় করেন তিনি। বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবায়দা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

এসময় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্লানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনে নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। মতবিনিময় সভায় সকলেই মুক্ত ও প্রাণবন্ত ভাবে তাদের সমস্যা নিয়ে ডা. জোবায়দা রহমানের সাথে আলোচনা করেন। তিনি সবার সমস্যাগুলো অত্যন্ত গুরত্ব সহকারে শোনেন এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এর আগে কড়াইল বস্তিতে মাসব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিকল হেলথ ক্যাম্প’ এবং বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন।

প্রসঙ্গত, ওই কার্ডিয়াক ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ইসিজি, ব্লাডসুগার বিনামূল্যে পরীক্ষা করা হয়।
এছাড়া ক্যাম্পে উপস্থিত বাচ্চাদের মাঝে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ‘বই বিতরন’ করা হয়।

কিশোর গ্যাংয়ের মিছিল থেকে ১৮ জনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
  • ০৬ জুন ২০২৬
ইউরোপের মাটিতে প্রথম ম্যাচেই স্মরণীয় জয় বাংলাদেশের
  • ০৬ জুন ২০২৬
ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো ন…
  • ০৬ জুন ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক সংগঠনের সভাপতি থে…
  • ০৬ জুন ২০২৬
সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল আইইউব…
  • ০৫ জুন ২০২৬
আ.লীগের খালে মাছ ধরতে গিয়ে বিএনপির বাধার মুখে জামায়াত, সংঘর…
  • ০৫ জুন ২০২৬