তারেক রহমানের জনসভায় ভরে উঠছে যশোর উপশহর কলেজ মাঠ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ PM
উপশহর কলেজ মাঠে বিএনপির জনসভায় আসা একটি শিশুর হাতে ধানের শীষ

উপশহর কলেজ মাঠে বিএনপির জনসভায় আসা একটি শিশুর হাতে ধানের শীষ © টিডিসি

যশোরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উপশহর কলেজ মাঠে দুপুর ২টার পর পৌঁছান তারেক রহমান। এরই মধ্যে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই যশোর উপশহর কলেজ মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। বর্ণময় সাজে সজ্জিত হয়ে, নেচে-গেয়ে বিএনপি নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসতে থাকেন। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোর শহরসহ আশপাশের এলাকা।

বেলা ১১টার পর থেকে উপশহর কলেজের বিশাল মাঠে জনসমাগম বাড়তে থাকে। বিশেষ করে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সবার কপালে ফ্যাটা বাঁধা, মাথায় টুপি। এক এক গ্রুপ এক এক ধরনের সাজে সজ্জিত হয়ে সভাস্থলে আসছেন।

সকাল থেকে প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদলে সজ্জিত হয়ে ছোট ছোট শিশুদের মাঠজুড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকে পুরো শরীরে পাকা ধানের শীষ জড়িয়ে নিয়ে এসেছেন। কারো হাতে রয়েছে জাতীয় পতাকা।

কেউ ধরে আছেন দলীয় পতাকা। মুখে সবার একই স্লোগান ‘তারেক জিয়া আসছে, যশোরবাসী হাসছে’ ‘তারেক জিয়া আসছে, বাংলাদেশ হাসছে’, গণতন্ত্রের মার্কা কী, ‘ধানের শীষ, ধানের শীষ’।

যশোরের আট উপজেলা ছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অভয়নগর থেকে আসা বিএনপিকর্মী রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন পর বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। প্রিয় নেতাকে দেখার জন্য এবং তার মুখ থেকে নির্বাচনি বার্তা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের দিকনির্দেশনা শোনার জন্য তিনি সমাবেশে এসেছেন।

অন্যদিকে সোমবার ভোর থেকে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সমাবেশস্থলে অবস্থান করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন জেলা পুলিশ। তারা যশোর-মাগুরা, যশোর-ঝিনাইদহ, যশোর-খুলনা, যশোর-নড়াইল সড়কে অবস্থান করে দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা কর্মীদের গাড়িবহর নির্দিষ্ট স্থানে রাখার দিকনির্দেশনা দিচ্ছেন। ডগস্কোয়াড দিয়ে মাঠ রেকি করে গেছে র‌্যাবের একটি টিম।

যশোর উপশহর বিরামপুর প্রাইমারি স্কুল মাঠে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। এখানেই তারেক রহমানের হেলিকপ্টার এসে অবতরণ করেন। সেখান থেকে তিনি লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে হাজির হন সমাবেশস্থলে।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬