একটি দল বলে দিয়েছে, তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না: তারেক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ PM
খুলনায় আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

খুলনায় আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান © বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে, তারা কোনোভাবে নারী নেতৃত্বে বিশ্বাস করে না। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুইদিন আগে বলেছে, যেসকল মহিলা, যেসকল মা-বোনেরা কর্ম-সংস্থানের জন্য যান, তাদেরকে... প্রিয় ভাই-বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করেছে, যা আমাদের দেশের জন্য কলঙ্কস্বরূপ।

বিএনপি চেয়ারম্যান বলেন, এই কথার বলার পর যখন তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন বলা হলো তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা বলেছেন আইডি এভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এভাবে মিথ্যা কোথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে-যে আইডি হ্যাক হয়েছে। এদের একটা পরিচয় এরা মিথ্যাবাদী। এরা শুধু স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে স্বার্থ রক্ষা করার জন্য।

তারেক রহমান আরও বলেন, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। অথচ বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে আইডি হ্যাক হতে পারে না। এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থের জন্য মিথ্যা কথা তুলে ধরছে। এদের একটাই পরিচয় মিথ্যাবাদী।

 

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬