জামায়াত নেতা হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনের আগাম জামিন

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৭ PM
জামিন পাওয়া আসামিদের বিষয়ে কথা বলছেন আইনজীবী

জামিন পাওয়া আসামিদের বিষয়ে কথা বলছেন আইনজীবী © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া আসামিদের মধ্যে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকও রয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গতকাল রবিবার মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হকসহ ৪০ আসামি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়েছে। 


গত ৩১ জানুয়ারি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়। এ ঘটনায় নিহত জামায়াত নেতার স্ত্রী মোছা. মার্জিয়া ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলায় ২৩৪ জনকে এজাহারনামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬