এপস্টেইনের নথিতে যেভাবে উঠে এলো বিএনপি নেতার নাম

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ PM
আব্দুল আউয়াল মিন্টু

আব্দুল আউয়াল মিন্টু © টিডিসি সম্পাদিত

বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথির মধ্যে উঠে আসে ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ‍ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম। এসব নথিতে এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাববলয়ের বিস্তৃত চিত্র পাওয়া যায়।

নথিগুলো মূলত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণার অর্থায়ন সংক্রান্ত। এতে দেখা যায়, জেফরি এপস্টেইন নিজে ওই প্রচারণার অন্যতম শীর্ষ দাতা ছিলেন এবং তিনি সেখানে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেন।

আরও পড়ুন: এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা, কী কী তথ্য ফাঁস হয়েছে এটায়?

এই একই প্রচারণায় দাতাদের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর নামও রয়েছে। নথি অনুযায়ী, তিনি বিল রিচার্ডসনের নির্বাচনী তহবিলে ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। তালিকায় তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এপস্টেইন ও মিন্টু—উভয়েই একই রাজনৈতিক নেতার প্রচারণায় অর্থ প্রদান করায় তাদের নাম একই নথিতে অন্তর্ভুক্ত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত হাজী সফি উল্যাহ রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে দাগনভূঞা উপজেলার প্রথম দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিকভাবে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত।

আবদুল আউয়াল মিন্টু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ব্যবসায়িক অঙ্গনেও পরিচিত মুখ।

প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কারিগর…
  • ০১ জুলাই ২০২৬
ড্রেন নির্মাণ-পরিষ্কারে বিপুল ব্যয়, তবু জলমগ্ন যশোর শহর
  • ০১ জুলাই ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ড্রাই ফার্মাকোলজি ল্যাব উদ্…
  • ০১ জুলাই ২০২৬
বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের
  • ০১ জুলাই ২০২৬
জুলাই ৩৬ অ্যাওয়ার্ড দেবে এনডিএফ, মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
  • ০১ জুলাই ২০২৬
এসকেএফ ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে ট্রেনিং এক্সিকিউটিভ, আব…
  • ০১ জুলাই ২০২৬