একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত

৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৩৩ PM
এহসানুল মাহবুব জুবায়ের

এহসানুল মাহবুব জুবায়ের © সংগৃহীত

নির্বাচনের আগে একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

আজ শনিবার (৩১ জানুয়ারি) মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

তিনি বলেন, সাধারণ ভোটাররা যেন ভোটকেন্দ্রে না আসেন, সেজন্য এমন ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা সবসময় শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের। যারা ফ্যাসিবাদী করবে, সন্ত্রাসী করবে জনগণের সামনেই  তাদের মুখোশ উন্মোচন করা হবে। 

দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও নারীদের হেনস্তা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন হামলার বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। সরকার প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে দায়ি ব্যক্তিদের শাস্তির আওতায় আনবে বলেই আমাদের আশা। এছাড়া আগামীকাল নির্বাচন কমিশনে সার্বিক বিষয়ে জামায়াত স্মারকলিপি দেবে বলেও জানান জামায়াতের এই নেতা।

ফিলিপািইনে প্রশিক্ষণের সময় দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
  • ২৪ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি এভারকেয়ার হাসপাতালে, আবেদন ১২ নভেম্বর প…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিষিদ্ধ ঘোষিত ছাত্র…
  • ২৪ অক্টোবর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশ বল প্রয়োগ করলে বলা হয় ফ্যাসিস্ট, না করলে বলে দুর্বল:…
  • ২৪ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
  • ২৪ অক্টোবর ২০২৬