হাদি হত্যার বিচারে বিলম্ব কেন— প্রশ্ন আসিফ নজরুলের

১৫ মার্চ ২০২৬, ০২:৪৪ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করে সঠিক তদন্ত ও বিচারও সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ রবিবার (১৫ মার্চ) দুপুর ২টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।

‘হাদি হত্যার বিচারে বিলম্ব কেন?’ শিরোনামের পোস্টটিতে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘ওসমান হাদি ছিলেন গনমানুষের অতিপ্রিয় মুখ। আমাকে বহু মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্যি এই হত্যার বিচার এখনো শুরুই করা যায়নি।’

তিনি লিখেছেন, ‘বিচারকাজ পুলিশের প্রতিবেদন বা অভিযোগপত্র ছাড়া শুরু করা যায় না। হাদি হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) এখনো গ্রহনই করা যায়নি।’

এ বছর ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন উল্লেখ করে আসিফ নজরুল লিখেছেন, ‘কিন্তু মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেন। এ ধরনের মামলায় নারাজি দেওয়া হলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। আদালত তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এই তদন্ত এখনো শেষ হয়নি।’

আসিফ নজরুল আরও লিখেছেন, ‘সিআইডির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে এবং বাদী এতে আর নারাজী না দিলে বিচারকার্য শুরু হবে। কিন্তু তদন্তে ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য যে কোন কারণে বাদী আবারো নারাজি দিলে বিচার আরও পেছাতে পারে। আদালত সার্বিক বিবেচনায় সঠিক মনে করলে বাদীর নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে। কিন্তু তাতে বিচার নিয়ে বিতর্ক ওঠার আশংকা থাকবে।

আমরা যতটা ভাবি, তদন্ত আর বিচার আসলে এতো সরল বিষয় নয় উল্লেখ করে তিনি লিখেছেন, তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচারও সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত।

সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না: বাঁধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9