মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০

৩১ জানুয়ারি ২০২৬, ০১:৪১ PM
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলা

মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলা © সংগৃহীত

জান্তাশাসিত মিয়ানমারে জাতীয় নির্বাচন চলাকালে বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব অভিযানে অন্তত ১৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে মিয়ানমারের জান্তা সরকার। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে ভোটগ্রহণের কথা জানানো হয়।

তবে ‘বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন ও সুষ্ঠু ভোটের উপযুক্ত পরিবেশ নেই’—এমন যুক্তিতে দেশের ১২১টি আসনে ভোট হবে না বলে আগেই জানায় নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী, গত ২৫ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হয়। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে সামরিক বাহিনী–সমর্থিত দল ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (ইউএসডিপি)।

এদিকে গতকার বৃহস্পতিবার ‘নির্ভরযোগ্য সূত্র’-এর বরাত দিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন জানিয়েছে, ভোটগ্রহণ চলাকালীন ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সময়ে বিদ্রোহী–অধ্যুষিত বিভিন্ন এলাকায় মিয়ানমারের বিমান বাহিনী অন্তত ৫০৮টি ছোট ও বড় বিমান অভিযান পরিচালনা করেছে। এসব হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন।

বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের মিয়ানমার শাখার প্রধান জেমস রোডেহ্যাভ বলেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিমান অভিযান শুরু করে সামরিক বাহিনী, যা ২৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল।

নিহতদের মধ্যে কয়েকজন নির্বাচনী প্রার্থীও রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মানবাধিকার হাইকমিশনের প্রধান ভলকার তুর্ক এই নির্বাচনকে ‘ভুয়া’ এবং ‘সামরিক বাহিনীর সাজানো নাটক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬