আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ AM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার রংপুরে যাচ্ছেন। যাত্রাপথে রংপুরের পীরগঞ্জে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। 

জানা যায়, দীর্ঘ ২০ বছর পর আজ রংপুরে যাওয়ার পথে দুপুর ২টায় তিনি পীরগঞ্জে কবর জিয়ারত শেষে সরাসরি রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন, যেখানে বিকাল পাঁচটায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

বিএনপির সূত্র জানিয়েছে, তারেক রহমান সড়কপথে রংপুরে যাবেন এবং সেখান থেকেই দলীয় নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ এই জনসভায় ভাষণ দেবেন। স্থানীয় বিএনপির নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষের পথে।

আবু সাঈদ ছিলেন ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে বুক পেতে দিয়ে তিনি বীরত্বপূর্ণ আত্মত্যাগ করেন। তার সেই অবিস্মরণীয় সাহসিকতার দৃশ্য সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিয়েছিল এবং তাকে গণঅভ্যুত্থানের প্রথম শহীদের মর্যাদায় আসীন করে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬