খালেদা জিয়াকে নিয়ে আল মাহমুদের কবিতা আবৃত্তি মির্জা ফখরুলের

১২ মার্চ ২০২৬, ০৩:১৮ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৩:২১ PM
বেগম খালেদা জিয়া ও কবি আল মাহমুদ

বেগম খালেদা জিয়া ও কবি আল মাহমুদ © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় সংসদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কবি আল মাহমুদ রচিত ‘খালেদা’ কবিতাটি আবৃত্তি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাবকালে এই কবিতা আবৃত্তি করেন তিনি।

বেগম খালেদা জিয়া দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর কবিতাটি লিখেছিলেন আল মাহমুদ। ১৯৯২ সালের ২০ নভেম্বর শুক্রবার দৈনিক যুগান্তরের সাহিত্য সাময়িকীতে তা প্রকাশিত হয়েছিল। দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য আল মাহমুদ রচিত কবিতাটি হুবহু তুলে ধরা হল— 

খালেদা
আল মাহমুদ

তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ
এদেশের গুল্মলতা ছুঁতে চায় পল্লবিত আঁচল তোমার।
যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভিতরে।
লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধী মাটিরই কন্যাকে।

প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্রবলে তুমি
কেবল ছড়িয়ে দিচ্ছ, মাঠঘাট আদিগন্ত শস্যের কিনারে।
আমরাও সাক্ষ্য দেব, হাঁ আমরা একদা দেখেছি,
দেখেছি মাতাকে এক অনিঃশেষ আঁধারে দাঁড়িয়ে
আলোর ডানার মত মেলে দিয়ে ব্যাগ্র দুই বাহু
এগারো কোটির মাঝে নেমেছিল বিদ্যুৎবিভায়!

কখনো ভুলোনা যেন তোমার ঘোমটায় আছে মানুষের আশার বারুদ,
ভুলোনা, তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির।
অবিচল, পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও।

আল মাহমুদ
১৯/১১/৯২

নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ৩০ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬