ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্রিন্সিপাল ইকবাল হোসাইন

২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩২ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ PM
প্রিন্সিপাল ইকবাল হোসাইন

প্রিন্সিপাল ইকবাল হোসাইন © টিডিসি ফটো

ভয়ভীতি, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন পাবনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

বুধবার সন্ধ্যায় গয়েশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশপুর বাজার মোড়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সোলায়মান ফরাজির সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভায় বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার মাওলানা জাকারিয়া, পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি একরামুল হক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, পাবনা সদর উপজেলার সাবেক আমির মাওলানা ময়েজ উদ্দিন, জামায়াত নেতা গোলাম মোস্তফা, নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ‘একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভয়ভীতি ও সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। কিন্তু জনগণ এখন সচেতন। দাড়িপাল্লার জনপ্রিয়তা দেখে যারা আতঙ্কিত, তারাই এসব অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোট ও ভালোবাসার ওপর ভর করেই দাড়িপাল্লা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্র, হুমকি কিংবা অপতৎপরতা জনগণের রায়কে বাধাগ্রস্ত করতে পারবে না।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে দাড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। এই বিজয় হবে জনগণের বিজয়।

উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান এবং দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক কাজ করার আহ্বান জানান।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9