মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়: সাবেক অ্যাটর্নি জেনারেল

২৮ জানুয়ারি ২০২৬, ০৮:১১ AM
শীষের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

শীষের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান © সংগৃহীত

আমরা মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয় বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-০১ আসনে শীষের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে এ কথা বলেন তিনি। 

এ সময় নিজ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আসাদুজ্জামান বলেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ‘বেহেশতের টিকিট’ বা ধর্মীয় প্রলোভন দেখানো থেকে বিরত থাকতে হবে। 

তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, ভোটের বিনিময়ে পরকালের টিকিট বা ধর্মীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া চলবে না। আসাদুজ্জামান বলেন, ভোট হতে হবে উন্নয়নের জন্য, মানুষের হৃত অধিকার ফিরে পাওয়ার জন্য। অতি-উৎসাহী কোনো কর্মী যেন ভোটারদের বিভ্রান্ত না করে, সেই বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। 

ভোট প্রার্থনা শেষে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সাধারণ মানুষের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬