চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক

১৭ জানুয়ারি ২০২৬, ১০:৩০ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেল স্টেশনের সন্নিকটে পৌঁছালে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের একটি জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি লক্ষ্য করে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরবর্তীতে ট্রেন থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করা হয়। পরে ট্রেনে থাকা জিআরপি (রেলওয়ে পুলিশ) সদস্যরা আটক কিশোরদের খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যান।

মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে তিন কিশোরকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। আটক কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950