ঝিনাইদহে আগুনে দেড় বছরের শিশুর মৃত্যু

১৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ PM
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঘরের ভেতরে আগুনে পুড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত তিনটার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এর আগে রবিবার বিকেলে উপজেলার কাঁঠালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ছোঁয়া খাতুন। সে ওই গ্রামের রাকিব হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে যায়। এতে শিশুটি গুরুতর দগ্ধ হয়।

পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোরেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: ঝিনাইদহ
শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950