মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি-ট্রাক সংঘর্ষ, চার সেনাসদস্য আহত

১৭ জানুয়ারি ২০২৬, ০৩:০২ PM
দুর্ঘটনাকবলিত সেনাবাহিনীর গাড়ি

দুর্ঘটনাকবলিত সেনাবাহিনীর গাড়ি © টিডিসি

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মহেশপুর-টু-খালিশপুর সড়কের বেলোঘাট ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাভিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খালিশপুরের দিকে যাওয়ার সময় সেনাবাহিনীর টহল গাড়ির সামনে থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

সংঘর্ষের ফলে টহল গাড়িতে থাকা চারজন সেনা সদস্য গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাকটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 
  • ২১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরে উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপ শুরু …
  • ২১ আগস্ট ২০২৬
সৌদি প্রবাসী স্বামীর মৃত্যুর ২ দিনের ব্যবধানে মারা গেলেন স্…
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬