বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড

১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ PM
হ্যান্ড গ্রেনেড

হ্যান্ড গ্রেনেড © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবু মিয়ার বাড়িতে নির্মাণকাজের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এক পর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাতব বস্তু দুটিকে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে। পরে যৌথ বাহিনীকে অবহিত করা হলে তাদের একটি টিম ঘটনাস্থলে এসে নিরাপদে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

বাড়ির মালিক বাবু মিয়া বলেন, সকালে বাড়ির কাজের জন্য মাটি খোঁড়া শুরু হয়। হঠাৎ শ্রমিকরা মাটির নিচে দুটি ধাতব বস্তু দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে বিষয়টি নিশ্চিত করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বাসসকে জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধার করা গ্রেনেড দুটি সদর থানায় রাখা হয়েছে এবং যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে পরবর্তীতে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬