শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ AM
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১০ দলের নেতাকর্মীরা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১০ দলের নেতাকর্মীরা © টিডিসি ফটো

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার গ্রামে যান তিনি।

এ সময় আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করলেন তিনি। 

কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জাতিকে বিভক্ত করব না। আবু সাঈদ যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু দেশের সম্মান ভূলুন্ঠিত হতে দেব না।’

আরও পড়ুন: সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়াতে যোগদান

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনসহ ১০ দলীয় জোটের নেতারা।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬