জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!

২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ PM
জামায়াত নেতৃত্বাধীন জোটের লোগো

জামায়াত নেতৃত্বাধীন জোটের লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। ১১ দলীয় জোটের ঘোষণা দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলের হয়েছিল। তবে কাল শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে আবার ১১ দলীয় জোট-ই হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, আজ দুইটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি। একদিকে বাংলাদেশের ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আপনারা প্রশ্ন করতে পারেন, ১০ দল... আমি আগাম ঘোষণা দিলাম, কাল আরও একটি দল যুক্ত হবে। সে কারণে আমাদের ১১ দলীয় ঐক্য।

যদিও তিনি তার বক্তৃতায় বলেনি, কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে। তবে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টিই তাদের সঙ্গে যুক্ত হচ্ছে।

বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধতেছে।

সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরের কালোমুখো হনুমান খাদ্যসংকটে
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচে থেকেও বের কর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক…
  • ১০ নভেম্বর ২০২৬
যুবককে ভ্যান থেকে নামিয়ে কুপিয়ে ছিনতাই দেখছিলেন সবাই, এগিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
চাটমোহরে সার লুটের ঘটনায় থানায় মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950