জামায়াত আমির

তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁজবে না

২৩ জানুয়ারি ২০২৬, ০৫:১০ PM
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান © টিডিসি

ঠাকুরগাঁওবাসীকে আহ্বান করব হ্যাঁ ভোটকে বিজয়ী করবেন। সাথে দশ দলীয় জোটকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাদের নির্বাচিত করবেন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁজবে না। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের গড়ে তোলা হবে। 

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। যা উৎপাদন করি তারই তো মূল্য পাই না। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে নায্য মূল্য পাবেন। আপনারা নায্যমূল্য পাবেন এবং বাংলাদেশ সারাবছর তাজা ফসল পাবে। সারাদেশের চৌষট্টি জেলায় উন্নতমানের একটি করে হাসপাতাল তৈরি করা হবে। বঞ্চিত এলাকায় আগে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে তিনটি বিষয় নিশ্চিত করা হবে। প্রথমত :দুর্নীতি করব না এবং করতেও দেওয়া হবে না। দ্বিতীয়ত : ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচারে কোন রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। যারাই অন্যায় করবে কাউকে ছাড় দেওয়া হবে না। 
তৃতীয়ত : চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস করতে দেওয়া হবে না। 

জামায়াত আমির আরও বলেন,  একদল বেকার ভাতা দিতে চায়। আমরা বেকার ভাতা নয় যুবকদের কাজ দিয়ে সম্মানিত করতে চাই। এদেশের যুবকরা কাজ করে খেতে চায়। আমরা আপনাদের ভোটে নির্বাচিত হলে যুবকদের কাজ সৃষ্টি করার জন্য টেকনিক্যাল কাজ শিখাতে চাই।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬