মেজর আখতারুজ্জামানের উদ্যোগ

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়াতে যোগদান

২৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ AM
সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়াতে যোগদান

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়াতে যোগদান © সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তাদের মধ্যে দুজন সনাতন ধর্মাবলম্বীও রয়েছেন। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বাড়িতে জামায়াতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিক সদস্যপদ গ্রহণ করেন তারা। এ সময় আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেন মেজর আখতারুজ্জামান। একই সঙ্গে নিজ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ দুই শতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামীর সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তিনি বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকেও সেই আহ্বান জানিয়েছি। আমার আহ্বানে সাড়া দিয়ে মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। এরপর থেকে তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে বক্তব্য দিয়ে আসছেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9