অব্যাহতি পাওয়া নেতাকে সংগঠনে ফেরাল কৃষক দল

১৮ জানুয়ারি ২০২৬, ০১:৪১ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৪২ PM
জাতীয়তাবাদী কৃষক দল

জাতীয়তাবাদী কৃষক দল © ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া এক নেতাকে ফের সংগঠনে ফিরিয়েছে জাতীয়তাবাদী কৃষকদল। বরিশাল দক্ষিণ জেলার অধীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে স্বপদে বহাল করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষক দল- বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।

আরও পড়ুন: শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্রদলের

জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এ সিদ্ধান্ত আজ রবিবার থেকে কার্যকর হবে।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬