এবি পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪১ AM
এবি পার্টির উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি

এবি পার্টির উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উচ্চপর্যায়ের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভায় সর্বসম্মতিক্রমে দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল হেলাল উদ্দিনকে (অব.) আহবায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ​এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মো. ছিদ্দিকুর রহমানকে।

আরও পড়ুন: ১৪ সালে সাজানো নির্বাচন ছিলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে

​সভায় নবগঠিত এ কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবি পার্টির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬