ফ্যামিলি কার্ডকে শিশু ভুলানো জিনিস আখ্যা শিবির সভাপতি

১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ PM
তরুণ সমাবেশে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম

তরুণ সমাবেশে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী লীগ এক কোটি কার্ড দেওয়ার কথা বলে দুর্নীতি-লুটপাট করে দেশকে দেউলিয়া করে ভারতে পালিয়েছে। নতুন করে আরেকটি দল নির্বাচনকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখাচ্ছে। আমরা ফ্যামিলি কার্ডের প্রলোভন চাই না। ৪০ লাখ বেকার তরুণ সমাজকে চাকরির অধিকার দিতে হবে। আমরা আর এসব শিশু ভুলানো জিনিসে প্রতারিত হতে চাই না। আজ ‎বুধবার (১৪ জানুয়ারি) পাবনা শহরে তরুণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ সমাজকে মানুষের কাছে গিয়ে বলতে হবে কারা আগামীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সামনের নির্বাচনে ইনসাফের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। ভোট ডাকাতির চিন্তা যদি কেউ করে তাহলে তরুণ সমাজ বসে থাকবে না। তরুণদের সঙ্গে নিয়ে ছাত্রশিবির প্রতিহত করবে। এরা যদি আওয়ামী ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নেয়, তাহলে আবার আরেকটি অভ্যুত্থান হবে। তরুণ ও যুব সমাজকে ভোটের কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট গুনে গুনে আনতে হবে।

‎ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে বলেই সব ছাত্র সংসদ নির্বাচনে আমাদের বেছে নিয়েছে। শিক্ষার্থীরা রাজনৈতিক ও পড়াশোনার অধিকার ফিরে পেয়েছে। মেধার ভিত্তিতে চাকরি হবে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস ইন্টেরিম সরকারের জন্য বড় লজ্জাকর। 

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9