ক্ষমতায় গেলে চিকিৎসাবঞ্চিতদের ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
কেআইবি মিলনায়তনে বিএনপির সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন তারেক রহমান

কেআইবি মিলনায়তনে বিএনপির সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন তারেক রহমান © সংগৃহীত

ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনতে এবং তৃণমূলের দুস্থ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে তাদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির সাত দিনব্যাপী ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক এ বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন তিনি। 

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

নারীদের শিক্ষিত করার পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। তাদের যদি ঘরে রেখে দেন তবে এগোতে পারবেন না। একজনকে ঘরে আরেকজনকে বাইরে রেখে সেটা সম্ভব নয়। খালেদা জিয়া কিন্তু বাস্তব শিক্ষিত মা তৈরির যে প্রাগ্রাম সেটি তিনি শুরু করে দিয়েছিলেন। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে সাবলম্বী ও শিক্ষিত মা গড়ে তুলতে চায়। 

তিনি বলেন, ‘এ দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। বহু মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত আছেন। ২০ কোটি মানুষ ডাল-ভাত খান। কৃষির কথা কিন্তু আমাদের ভাবতে হবে। দেশে কয়েক ক্যাটাগরির কৃষক আছে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি প্রান্তিক কৃষককে সরকারের তরফ থেকে সহাযেগিতা করি, সেই কৃষক সারাজীবন সরকারকে মনে রাখবে। আমাদের লক্ষ্য হলো কৃষক যাতে তার পায়ে দাঁড়াতে পারে। একই সাথে কৃষি পণ্যগুলো স্টরেজ করা।’

আইন শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, ‘যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। প্রতিটি প্ল্যান যদি বাস্তবায়ন করতে হয় তবে আইনশৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে।’

তিনি বলেন, জনগণ একটি সুস্পষ্ট ধারণা চায়, ছাত্র শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চায়। বেকাররা কর্মসংস্থান সম্পর্কে জানতে চায়।

এ ছাড়া সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ইন্টারনেট দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান। ইমামদের একটি কাঠামোতে আনতে চান। এ ছাড়া জনগনের প্রত্যেকটি মানুষের সমস্যাগুলো সমাধানে কাজ করবে বলেও জানান তিনি।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9