ফের ছাত্রশিবির মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ, সেক্রেটারি ডা. জুলফিকার

১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ PM
ডা. যায়েদ আহমাদ ও ডা. জুলফিকার আলী

ডা. যায়েদ আহমাদ ও ডা. জুলফিকার আলী © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে গঠিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোনের ২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন হয়েছে। এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. যায়েদ আহমাদ। একই সঙ্গে সেক্রেটারি মনোনীত হয়েছেন ডা. জুলফিকার আলী। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে মেডিকেল জোনের সদস্য সমাবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

মেডিকেল জোন শাখা সূত্র জানিয়েছে, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. যায়েদ আহমাদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ডা. যায়েদ আহমাদ শাখা সেক্রেটারি হিসেবে ডা. জুলফিকার আলীকে মনোনীত করেন। পরিশেষে নবনির্বাচিত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

সদস্য সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজোয়ানুল হক, সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. মিনহাজুল আবেদীন এবং সাবেক কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ডা. মমিনুল এহসান ও ডা. মোস্তাফিজুর রহমান।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬