ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি নূর আলম

১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ PM
মো. মাহমুদুল হাসান ও মো. নূর আলম

মো. মাহমুদুল হাসান ও মো. নূর আলম © টিডিসি ফটো

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মো. নূর আলম মনোনীত হয়েছেন।

আজ মঙ্গলবা (১৩ জানুয়ারি) ঠাকুরগাঁও শহর শাখার সাথীদের নিয়ে সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে মো. নূর আলমকে মনোনীত করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সাথী সমাবেশ সমাপ্ত হয়।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬