ছাত্রত্ব শেষ হওয়া তিন নেতাকে নিয়ে ইবি ছাত্রশিবিরের কমিটি

১৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ AM
নবগঠিত কমিটির তিন নেতা

নবগঠিত কমিটির তিন নেতা © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী ও সেক্রেটারি মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন।

গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। 

সভাপতি ইউসুফ আলী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের এবং জাকারিয়া হোসাইন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ৩ জনের কারোরই নিয়মিত ছাত্রত্ব নেই। সভাপতি ইউসুফের মাস্টার্স শেষ হয়েছে প্রায় ২ বছর আগে। সেক্রেটারি রাফির ছাত্রত্ব শেষ হয়েছে ৬ মাস এবং জাকারিয়ার ছাত্রত্ব শেষ হয়েছে বছর খানেক আগে।

ছাত্রত্ব শেষ হওয়া নেতাদের দিয়ে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, নবগঠিত কমিটির তিনজনের কারোরই ছাত্রত্ব নেই বিষয় টা এমন নয়। কমিটির নতুন সভাপতি-সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের অধীনে আইআইইআরের লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট। তবে সাংগাঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নয়। কিন্তু সে এম ফিলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। সার্কুলার হলেই ভর্তি হয়ে তিনিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে যাবেন। তবে, আইআইইআর বা এমফিলের ছাত্রত্ব নিয়মিত ছাত্রত্বের মধ্যে পড়ে কিনা জানতে চাইলে প্রতিবেদককে তিনি বলেন, এ ব্যাপারে আপনি নিজেও ভালো জানেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী আগের কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নবনির্বাচিত সেক্রেটারি আগের কমিটিতে অফিস সম্পাদক হিসেবে ছিলেন। নতুন নেতারা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। 

নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে জানা যায়, সংগঠনটির সদস্য সমাবেশে নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন সদ্য সাবেক কমিটির সেক্রেটারি ইউসুফ আলী। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এসময় সংগঠনটির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম ও গবেষণা সম্পাদক মো. ফাজায়েল উপস্থিত ছিলেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9