যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে: ভিপি সাদিক

১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৭ AM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৭ AM
ভিপি সাদিক কায়েম

ভিপি সাদিক কায়েম © ফাইল ছবি

আসন্ন নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম।  

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে বন্ধ হওয়া ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, গণভোটে ‘না’ ভোটের ক্যাম্পেইন যারা করছে তারা ফ্যাসিস্ট। যারা না ভোটের ক্যাম্পেইন করছে তারা বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়। যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। আমরা গণভোটের পক্ষে।

তিনি আরও বলেন, তারা শাপলা চত্বরের মতো ম্যাসাকার করতে চায়। তারা আলেম ওলামাদের হত্যা করতে চায়। তারা পিলখানার মতো ট্র্যাজেডি করতে চায়। তারা আয়নাঘর তৈরির মাধ্যমে দেশের মানুষকে গুম-খুন করতে চায়। গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ তে সিল মারতে হবে। ‘হ্যাঁ’ বিজয়ী করতে হবে।

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬