খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আতশবাজি-ফানুস ওড়ানো থেকে বিরত থাকার আহ্বান ডাকসু ভিপির

৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহবান জানান তিনি। 

পোস্টে সাদিক কায়েম লেখেন, বাংলাদেশের আপোষহীন সংগ্রামের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি আজ গভীর শোক ও বেদনায় মুহ্যমান। জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরিফ ওসমান হাদি ভাইও শহিদ হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই শোকাবহ সময়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের সবার নৈতিক দায়িত্ব।

তিনি লেখেন, এছাড়াও আমরা দেখেছি প্রতিবছরই ফানুসের আগুন থেকে বাড়িঘর-দোকানপাটে আগুন লেগে বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে— আতশবাজির বিকট শব্দে অসংখ্য পাখি এমনকি মানবসন্তানের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

আতশবাজি ফুটানো ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি লেখেন, এ প্রেক্ষিতে ডাকসুর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ সারাদেশের সবার প্রতি আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকতে বিনীত আহ্বান জানাচ্ছি।  

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950