পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যে ব্যাখ্যা ইসির

১৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ AM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ছবি

পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটে প্রকাশিত ক্রমধারা বা ধারাবাহিকতাই অনুসরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘ইট ইজ এ মিস। তবে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। কারণ যারা ব্যালট ছাপানোর দায়িত্বে ছিলেন, তাদের কাছ থেকে না জেনে মন্তব্য করা ঠিক হবে না। যতটুকু জানা গেছে, সরকারিভাবে যে গেজেট প্রকাশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ীই ব্যালট সাজানো হয়েছে।’

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ‘ধানের শীষ’ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, ফলে ব্যালট ভাঁজ করলে প্রতীকটি সহজে চোখে পড়ে না। এ অবস্থায় এখনো বিতরণ না হওয়া পোস্টাল ব্যালটগুলো সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬