ছাত্রদল নেতার বিয়েতে ফুলের বদলে ধানের শীষ দিয়ে বরণ

০৫ জানুয়ারি ২০২৬, ০১:১৪ AM
ধানের শীষ দিয়ে বরণ করার ব্যতিক্রমী আয়োজন

ধানের শীষ দিয়ে বরণ করার ব্যতিক্রমী আয়োজন © সংগৃহীত

চট্টগ্রামে ছাত্রদল নেতার বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ দিয়ে বরণ করার ব্যতিক্রমী আয়োজনের ঘটনা ঘটেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের প্রবেশপথে দাঁড়িয়ে ছাত্রদল নেতা ও তার স্ত্রী অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ হাতে তুলে দিচ্ছেন। 

জানা গেছে, ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম ইপিজেড থানা ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ সাহেদ। সাধারণত বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করার প্রচলন থাকলেও, তার বিয়েতে ধানের শীষ দিয়ে বরণ করাকে নতুনত্ব হিসেবে দেখছেন অনেকে।

বিয়ের অনুষ্ঠানে ফুলের বদলে ধানের শীষ উপহার দেওয়ার বিষয়ে নুর মোহাম্মদ সাহেদ গণমাধ্যমকে জানান, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্রের প্রতীক। সেই ভাবনা থেকেই তিনি ফুল না দিয়ে অতিথিদের ধানের শীষ দিয়ে বরণ করেছেন।

তিনি বলেন, ‘ধানের শীষ আমাদের গণতন্ত্রের প্রতীক। তাই আমি ফুলের পরিবর্তে এই প্রতীকটিকেই গুরুত্ব দিয়েছি।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, সাধারণত বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করার রীতি থাকলেও ছাত্রদল নেতা সাহেদের বিয়েতে ধানের শীষ উপহার দেওয়ার বিষয়টি একেবারেই নতুন এবং ব্যতিক্রমী।

নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর আওয়াম…
  • ১৭ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬