আরো এক আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত মনোনীত প্রার্থী

১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ PM
কর্নেল (অব.) মো. আব্দুল হক

কর্নেল (অব.) মো. আব্দুল হক © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি)আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আপিল শুনানি শেষে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কমিশন।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সকাল ১০টায় শুরু হয় শুনানি। এতে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন (সিইসি)।

গত ৩ জানুয়ারি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় এ ঘোষণা দেন। একই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
 
ঢাকা–২ আসনে ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ আসনে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত কর্নেল (অব.) আবদুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।  

ট্যাগ: জামায়াত
রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
  • ০৭ নভেম্বর ২০২৬
নারী সেজে ৮ বছর আত্মগোপনে, যেভাবে ধরল পুলিশ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তিতে আবেগঘন বার্তা মুশফিকের
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীর নিউগিনি প্রপার্টিজে ফের হামলা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ সময় বাড়ল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল …
  • ০৭ নভেম্বর ২০২৬
ইয়ামালের ৭ ব্যালন ডি’অর জয়েও অবাক হবেন না রাশফোর্ড
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950