ঘোষণা কাল

হাতপাখাকে ৪৫ আসনে ছাড় দিয়ে রাতেই চূড়ান্ত হচ্ছে সমঝোতা?

১৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:১১ PM
নির্বাচন কমিশনের লোগো ও জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের লোগো

নির্বাচন কমিশনের লোগো ও জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের লোগো © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু আসন নিয়ে এখনও আলোচনা চললেও আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) এখনো এ সংক্রান্ত একটি চলছে। রাতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই বাকি থাকা কয়েকটি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ৪৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেবে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে। তবে এসব সংখ্যার বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: তিন ধাপে জাবিতে ভর্তি, জেনে নিন নিয়মাবলি

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আসন সমঝোতা নিয়ে একটি মিটিং চলছে। এছাড়া রাতে আরও একটি চূড়ান্ত বৈঠক রয়েছে। ইনশাআল্লাহ, আগামীকালই হয়তো চূড়ান্ত ঘোষণা আসবে। সংবাদ সম্মেলন কখন হবে, সেটিও আজ রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

১১ দলীয় জোটের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকালই ঘোষণার সম্ভাবনা রয়েছে। গতকাল জামায়াতের আমির বলেছিলেন, আজ অথবা কাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। অর্থাৎ আপনাদের (সাংবাদিকদের) অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে।’

জোটের আসন সমঝোতার ঘোষণা প্রসঙ্গে গতকাল সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা আগামীকালের (আজকে) ভিতরে দাওয়াত পাবেন, না হলে পরশু (আগামীকাল)। সবার সামনে আমরা একসঙ্গে আসব।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9