খাগড়াছড়িতে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১ জানুয়ারি ২০২৬, ১২:৩০ AM
জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান © টিডিসি ফটো

খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় পার্টির পাশাপাশি কয়েকজন জামায়াত সমর্থকও বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে। যোগদানকারীদের মধ্যে রয়েছেন দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. চাঁন মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ মোট ৬১ জন নেতাকর্মী।

নবাগত নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। পরে বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের আন্তরিকভাবে বরণ করে নেন।

এ সময় সদ্য যোগদানকারী জাতীয় পার্টি  সমর্থকরা বলেন, খাগড়াছড়িতে বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার দেখে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তারা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬