বুক ভরা প্রত্যাশা নিয়ে দেশের মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

১০ জানুয়ারি ২০২৬, ০৪:২২ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ PM
তারেক রহমান ও মির্জা ফখরুল

তারেক রহমান ও মির্জা ফখরুল © টিডিসি ফটো

দেশের ‘কঠিন সময়ে’ তারেক রহমানের দিকে  সমগ্র দেশের সাধারণ মানুষ বুকভরা প্রত্যাশায় তাঁকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ জানুয়ারি) সকালে বনানীর একটি হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটাল যে কথা আমাদের সামনে বলেছেন জাতির সামনে বলেছেন গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে এইজন্যই যে, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব।

বক্তব্যের শুরুতে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিএনপি মহাসচিব একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন,  আমাদের সেইসব ছেলে-মেয়ে-শিশুদের যারা ২০২৪ সালে আমাদেরকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন। তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই।

সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে এসে তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের আসনে কাছে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081