রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ

০৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ PM
গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা

গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতা © সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পরে কাজিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক।

ওই হাসপাতালের ডিউটি ম্যানেজার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

জানা গেছে, ফার্মগেটে স্টার হোটেলের সামনে ৫ রাউন্ড গুলি করা হয় মুসাব্বিরকে। পরে উদ্ধার করে ওই হাসপাতালে নেওয়া হয়। এরপর অপর একটি হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ মুসাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে তার পরিবার।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬