মানিকগঞ্জে জাপার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

০৭ জানুয়ারি ২০২৬, ০৪:১১ PM
জাপার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জাপার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান © টিডিসি ফোটো

মানিকগঞ্জের সিংগাইরে বিএনপিতে যোগ দিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির (জিএম কাদের) অনুসারীর শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তারা।

যোগদানকৃতরা হলেন- উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পীরজাদা মোহাম্মদ আলী, সদস্য মোজাফফর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আক্কাছ আলী, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মুন্নি আক্তারসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

যোগদানকারী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পীরজাদা মোহাম্মদ আলী ও পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।

নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আজকে যারা বিএনপিতে যোগদান করেছেন, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আজ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিতে যোগদান দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করে সিংগাইর তথা দক্ষিণ মানিকগঞ্জকে আধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

প্রথমদিনই ‘হাইকোর্ট’ দেখালেন ক্যাফেটেরিয়া পরিচালক, নবীনবরণে…
  • ১৬ জুলাই ২০২৬
মারামারি আর ফাউলে গোলশূন্য প্রথমার্ধ আর্জেন্টিনা–ইংল্যান্ডের
  • ১৬ জুলাই ২০২৬
যশোরে ঝোপ থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার
  • ১৬ জুলাই ২০২৬
মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence