আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ PM
বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া © সংগৃহীত

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
‎
‎বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটি প্রার্থী রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়।
‎
‎জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'নির্বাচনী বিচারিক কমিটি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নোটিশ দিয়েছে। আচরণবিধি ভঙ্গের অভিযোগ যাচাই করা হচ্ছে এবং আমরা সতর্ক অবস্থায় আছি।'
‎
‎নোটিশে বলা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া কর্মী–সমর্থকদের সঙ্গে জনগণের মধ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালান। ওই ঘটনায় স্থানীয় ব্যক্তি জিতু মিয়া সেন্টু ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ করেন।
‎
‎এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের অভিযোগে মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে অপর এক ব্যক্তি ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দাখিল করেন।
‎
‎উল্লেখিত অভিযোগগুলোর ভিত্তিতে কমিটি ড. রেজা কিবরিয়াকে ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬