তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্যে সাক্ষাৎ

০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ PM
তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, চায়না বাংলাদেশের নির্বাচনের পর পরবর্তি সরকারের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের অপেক্ষা করছে। তারা বাংলাদেশের জাতীয় নির্বাচনকে এদেশের অভ্যন্তরিন বিষয় হিসেবেই দেখছে। তবে, একটা ভাল নির্বাচন দেখতে চায়।

তিনি বলেন, এটা নিতান্তই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। খুব আন্তরিক ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে এই সাক্ষাৎটি হয়েছে। সাক্ষাতের শুরুতেই চায়না রাষ্ট্রদূত ম্যাডামের মৃত্যুতে শোক জানিয়েছেন। এরপর আগামীদিনের কর্মপন্থা নিয়ে অনেক মতবিনিময় হয়েছে। তারা পরবর্তি সরকারের সঙ্গে কাজ করতে তৈরি হয়ে আছে। বাংলাদেশের জাতীয় নির্বাচন ও নির্বাচনে তারেক রহমানের ভূমিকাকে তারা খুব গুরুত্বে সঙ্গে দেখছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেছেন।
 

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950