মান্না-হামিদুর রহমান আযাদসহ যে ১৯ জনের মনোনয়ন বাতিল

০৩ জানুয়ারি ২০২৬, ১১:৩০ AM
হামিদুর রহমান আযাদ ও মাহমুদুর রহমান মান্না

হামিদুর রহমান আযাদ ও মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীসহ অন্তত ৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জন ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাতীয় পার্টির (জাপা) ৮ জন এবং হামিদুর রহমান আযাদসহ জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় তথ্যগত গরমিল, ঋণখেলাপি হওয়া, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে অসংগতি ও অন্যান্য ত্রুটির কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মনোনয়ন বাতিল হওয়া দলীয় প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের দুজন করে এবং জাতীয় পার্টি (আনিসুল–রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্বের কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন স্থগিত করেছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া বাকি প্রার্থীরা স্বতন্ত্র। এদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন দাখিল করা বিএনপির অন্তত আটজন নেতা রয়েছেন।

দেশজুড়ে সব আসনের মনোনয়নপত্র যাচাইয়ের কাজ আগামী রবিবার পর্যন্ত চলবে। বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ১২ ফেব্রুয়ারি।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage