ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল

০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ PM
মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী

মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র এ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী মো. রেয়াজুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল করেন তারা। 

অন্যদিকে, এ আসনে বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মোহাম্মদ দিদার হোসেন, স্বতন্ত্র হিসেবে মিল্টন বৈদ্য ও সহিদুল ইসলাম খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

আরও পড়ুন: ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপদেষ্টা

জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, কামরুল ইসলাম এক শতাংশ ভোটারের যে সমর্থন তালিকা জমা দিয়েছিলো তা থেকে ১০ জনের নাম ঠিকানা ও স্বাক্ষর চেক করা হলে একজনের জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির নামের অমিল পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন। 

এ ব্যাপারে কামরুল ইসলাম সাঈদ আনসারী গণমাধ্যমকে বলেন, তালিকায় যে ব্যক্তির কথা বলা হয়েছে, সে সশরীরে উপস্থিত হতে চেয়েছে, তারপরেও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করেছে। আমি এর প্রতিবাদে আপিল করব, আশা রাখি সেখানে ন্যায় বিচার পাব।

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬