চট্টগ্রাম-১ আসন

মৃত ভোটারের স্বাক্ষর থাকায় স্বতন্ত্রসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-১ আসনের তিন প্রার্থী

চট্টগ্রাম-১ আসনের তিন প্রার্থী © সংগৃহীত

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন অভিযোগে আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম ১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ভোটারদের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর অন্তর্ভুক্ত করেন। যাচাই-বাছাইয়ে বিষয়টি প্রমাণিত হলে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরী দলীয় মনোনয়নপত্র দাখিল না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়। অপরদিকে জাতীয় পার্টির (জাকের) প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এ কে এম আবু ইউসুফ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম-২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৪ জানুয়ারির পর চার দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-১ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ১০ জন। যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল এবং সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর…
  • ২২ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, ৪ সেমিস্টারের জন্য বহিষ্কার…
  • ২২ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন—দাবি হাসনাত…
  • ২২ জুলাই ২০২৬
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদ…
  • ২২ জুলাই ২০২৬
তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয় ও নোবিপ্রবির মধ্যে একাডেম…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়েও চাঞ্চল্য, কোথায় বিয়ে হয়ে…
  • ২২ জুলাই ২০২৬