তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ PM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল পাওয়া যাওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে তাহলে আপিল করার পরামর্শ প্রদান করেন।

এছাড়া এই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল করেননি। তাছাড়া বতিল করা হয়েছে সেলিম সরকার (গণ অধিকার পরিষদ) ও রেজাউল করিম তালুর (স্বতন্ত্র) মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বাতিলের ফলে বগুড়া-২ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পরিবর্তন এসেছে। যাচাই-বাছাই শেষে বাকি প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।

এ আসনে অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মোঃ শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী), মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950