‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’

০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ AM
ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াত আমির

ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াত আমির © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপার্থক্য স্বাভাবিক, কিন্তু জাতি বিভক্ত থাকলে রাষ্ট্র কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। ঐক্য ধরে রেখে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত জাতি দিয়ে কখনো একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর দেশ নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে জাতির ভেতরের বিভক্তি দূর করতে হবে এবং ঐক্যের শক্তিকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো বিভক্ততে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জাতির বিভক্তি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। আপনাদের মধ্য থেকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠান— সব জায়গায় ঐক্যের মনোভাব ধারণ ও বাস্তবায়ন করতে হবে।

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9