নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা জরিমানা জামায়াত প্রার্থীর

০২ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ PM
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত মনোনীত প্রার্থীকে জরিমানা করা হয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত মনোনীত প্রার্থীকে জরিমানা করা হয় © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার (২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় বিবি ফাতেমা এতিমখানা মাদ্রাসায় ‘অভিভাবক সমাবেশ’-এর নামে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি-১৮ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, মূলত অভিভাবক সমাবেশের নাম করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ ছাড়া শুক্রবার অভিভাবক সমাবেশ আয়োজনের কোনো সুযোগ নেই-এ দাবিরও সত্যতা পাওয়া যায়নি।

তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমের কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে। পরে প্রার্থীর প্রতিনিধি ভ্রাম্যমাণ আদালতের ধার্য করা জরিমানার অর্থ পরিশোধ করেন।

শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির বিষয় চয়েসের সময়…
  • ২৫ আগস্ট ২০২৬