জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ PM
মৃত্যুবরণ করা জুলাই যোদ্ধা এবং ডা. শফিকুর রহমান

মৃত্যুবরণ করা জুলাই যোদ্ধা এবং ডা. শফিকুর রহমান © টিডিসি সম্পাদিত

জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে জামায়াত আমির বলেন, ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) অন্যতম জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 

আরও পড়ুন: দেড় বছর পর না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা

শাহাদাত কামনা ও সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা তার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950